1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

চেলসির স্বস্তির জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৮৫ Time View

43চলতি মৌসুমে একের পর এক হারের পর অবশেষে স্বস্তির জয় পেলো চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নরিচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে হোসে মরিনিয়োর দল।

শনিবার ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। ম্যাচের ৩১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে সেস ফাব্রেগাসের জোরালো শটে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নরিচের গোলরক্ষক। আর ৪২তম মিনিটে দিয়েগো কস্তার কোনাকুনি শট অতিথি গোলরক্ষক জন রুডি ঠেকিয়ে দিলে ফের হতাশ হতে হয় চেলসিকে।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু আগের মতোই ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগুলো নষ্ট হচ্ছিল। অবশেষে ৬৩তম মিনিটে জাতীয় দল সতীর্থ ফাব্রেগাসের বাড়ানো বলে নিচু শটে লক্ষ্যভেদ করেন স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা।

৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, কিন্তু উইলিয়ানের ফ্রি-কিকে ডিফেন্ডার কার্ট জুমার করা ফ্লিক পোস্টে লাগে। বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ