1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক!

প্রাণভিক্ষার লিখিত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২২৯ Time View

1মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দু’জন কর্মকর্তা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ানসহ আর একজন জেল কর্মকর্তা শনিবার দুপুর ২টা ৪০মিনিটের দিকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তাদের হাতে একটি ফাইল ছিল যেখানে লেখা-‘গুরুত্বপূর্ণ তথ্যাদি, তারিখ-১৯ নভেম্বর ২০১৫।’

এর আগে শনিবার সকালে তানভির আহমেদ ও মো. আশরাফ হোসেন নামে দুইজন ম্যাজিস্ট্রেট কারাগারের ভেতরে প্রবেশ করেন। এ দুই ম্যাজিস্ট্রেটের কাছে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি জানান।

এদিকে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ জানিয়েছেন, তার বাবার সঙ্গে তাদের আইনজীবীদের সাক্ষাৎ করার অনুমতি এখন পর্যন্ত পাননি। অনুমতির জন্য আজকেও তারা আবেদন করবেন।

প্রসঙ্গত, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রয়েছে। এখন রায় কার্যকরে আর আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ