1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক!

বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর তাগিদ ব্রিটেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ২০৭ Time View

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। 1বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর তাগিদ দিয়েছে দেশটি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লাইটন এ তাগিদ দেন। পরে বিমানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বৈঠকের পর মেনন সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের বিমানবন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থায় যে উদ্যোগ নেয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। তবে এক্ষেত্রে আরও উন্নতি করার তাগিদ দিয়েছে দেশটি।
মন্ত্রী জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে ব্রিটেনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিদর্শন করে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দিল ব্রিটেন।
প্রসঙ্গত, সম্প্রতি মিসর থেকে রাশিয়ার উদ্দেশে ছেড়ে আসা বিমান বিধ্বস্তের ঘটনার পর ব্রিটেন বিভিন্ন দেশে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে তাগিদ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিলো দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ