1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর ওয়ারীতে গ্যাসের চুলার আগুনে ৩ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একই পরিবারের 4বাবা, মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমগীর হোসেন (৬০), তার স্ত্রী হোসনে আরা (৫০) ও মেয়ে শারমিন আক্তার (২২)। ওয়ারী এলাকায় ৪ নম্বর দুদুনাথ বসাক লেনের একটি ভবনের দোতলায় ভাড়া থাকতেন তারা।
এদিকে দগ্ধ আলমগীর হোসেনের শ্যালক আব্দুস সাত্তার বলেন, রাত ১২টার দিকে আলমগীর হোসেন রান্নাঘরে পানি গরম করতে যান। চুলা জ্বালানোর সময় আলমগীরের শরীরে আগুন ধরে যায়। আর বেডরুম রান্না ঘরের পাশে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ওই ঘরে থাকা মা ও মেয়ে দুজনও দগ্ধ হন। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে গ্যাস লাইন লিকেজ হওয়ায় অথবা চুলার চাবি বন্ধ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

এবিএন/শুক্র-১ম/জাতীয়/ডেস্ক/গিয়াস/মুস্তাফিজ/রাজ্জাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ