1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

লন্ডনে ফোরজি নেটওয়ার্ক চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১১
  • ৩৭১ Time View

সময় এখন ফোরজি প্রযুক্তির। বিশ্বের বহু দেশে মোবাইল ফোনভিত্তিক থ্রিজির দিন ফুরিয়ে আসছে। এ মুহূর্তে লন্ডনে ফোরজি প্রযুক্তির নেটওয়ার্ক চালু হয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তিতে ‘ও২’ লঙ টার্ম ইভোলুশন (এলটিই) নেটওয়ার্ক চালু করেছে। ফোরজি সেবাদাতা ও২ সূত্র জানিয়েছে, এলটিই প্রযুক্তি থ্রিজি প্রযুক্তির তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে ডাউনলোড করতে পারে।

এরই মধ্যে লন্ডন শহরের পশ্চিমাংশে ফোরজি নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়েছে। এর আগে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ মাসব্যাপী ও২ সেবাদাতা এলটিই প্রযুক্তির নেটওয়ার্ক পরীক্ষা করেছে। আর তাতে সফলতাও এসেছে ব্যাপক।

প্রাথমিকভাবে ফোরজি নেটওয়ার্কে ২.৬ গিগাহার্টজ গতির ইন্টারনেট পাওয়া সম্ভব। তবে এ সেবার সম্প্রসারণে ৮০০ মেগাহার্টজ গতির ইন্টারনেট যুক্তরাজ্যে সহজলভ্য হবে। এ গতিতে ডিজিটাল টিভির সম্প্রচারও মোবাইল ফোনে সহজেই উপভোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ