1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

২৪ অক্টোবর পবিত্র আশুরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ১৪২ Time View

আগামী ২৪ অক্টোবর শনিবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। বুধবার রাতে ইসলামিক 3ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৭ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকে ১৪৩৭ হিজরি সনের মুহাররম মাস গণনা শুরু হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।
সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অ.দা.) মো. অহিদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আমজাদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মোহাম্মদ জাকের হোছাইন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, স্পারসোর সিএসও মো. শাহ আলম, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতীব ক্বারী আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মুফতী শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ