1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ প্রার্থীর অনশন নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায় মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ইউজিসি কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ১৮৫ Time View

মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের asydgasd(ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাব হেফাজতে মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে সেখানেই তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্তের জন্য রাতেই তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওমর সিরাজসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে দুদিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর মামলা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। র্যাব-৪ ওমর ফারুককে আবারো দুদিনের রিমান্ডে নেয়।
এদিকে নিহত সিরাজের ভাই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, “প্রথমে র্যাব থেকে ওর স্ত্রী নম্বরে ফোন করেছে যে ওমর সিরাজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, সেখান থেকে তাকে আমরা হাসপাতালে পাঠাই, ওখানে তার মৃত্যু হয়েছে।”

সিরাজের ভাই অভিযোগ করেন, “একটা পরিকল্পনা করে তাকে ফাঁসানো হয়েছে। আর যারা ফাঁসিয়েছে তারা র্যাবের সহযোগিতায় তাকে হত্যা করেছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ