1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

সমুদ্রবন্দর নির্মাণ করতে আগ্রহী নেদারল্যন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১২ Time View

চট্টগ্রাম ও পটুয়াখালীর পায়রায় সমুদ্রবন্দর নির্মাণের আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ড। দেশটির oaksdlasdপ্রধানমন্ত্রী মার্ক রুত্তে ৭০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার এক বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ২ নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় প্রণয়নাধীন ব-দ্বীপ পরিকল্পনা (বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০) তৈরির অগ্রগতি নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, পায়রা সমুদ্রবন্দরের জন্য খুবই উপযোগী এলাকা। সরকার যথাশিগগির সম্ভব এ বন্দর নির্মাণের কাজ শুরু করতে চায়। তিনি বলেন, নেদারল্যান্ড বাংলাদেশের সঙ্গে নদী খনন, ভূমি পুনরুদ্ধার এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে সহযোগিতা করতে পারে। তিনি মার্ক রুত্তেকে জানান যে, তিনি শিগগিরই নেদারল্যান্ড সফর করবেন। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক খাতে ব্যাপক উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ বাংলাদেশের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
পরে শিনজো অ্যাবের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা জাপানের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরো বেশি বিনিয়োগের জন্য জাপানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। জাপানের প্রধানমন্ত্রী বলেন, তার বাংলাদেশ সফরের পর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সম্প্রসারিত হয়েছে। এমডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশ ও জাপান একত্রে কাজ করবে। তারা জাপানের সহায়তায় বাংলাদেশে বড় বড় প্রকল্পের (মেগা প্রজেক্ট) বাস্তবায়ন অগ্রগতি নিয়েও আলোচনা করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ