1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা

আইএসের জড়িত থাকার সত্যতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২২৩ Time View

ঢাকায় ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী asgdhasdআসাদুজ্জামান খান কামাল। তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ডে ইসলামিক স্টেট (আইএস) জড়িত থাকার যে তথ্য সংবাদমাধ্যমে এসেছে, তার সত্যতা পাওয়া যায়নি। বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন। এ সময়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী ইতালীয় নাগরিক হত্যা ও অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাভেলা সিজারকে হত্যা করার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনা অনুসন্ধানে পুলিশ ছাড়াও চারটি গোয়েন্দা সংস্থা ও বিশ্বস্ত গুপ্তচরেরা কাজ করছে। ব্যক্তিগত বিরোধ, এনজিও কার্যক্রম নিয়ে বিরোধ, জঙ্গিসংশ্লিষ্টতা সব বিষয় মাথায় নিয়েই তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট থেকে তাভেলা হত্যার দায় আইএস স্বীকার করেছে বলে জানানো হয়েছে। তবে কোনো সন্দেহকে তদন্তের জন্য অমূলক ভাবা হচ্ছে না। এই হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা। এ কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশীদের নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। তা ছাড়া কূটনৈতিক পাড়ায় যথেষ্ট নিরাপত্তা নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।

দেশে আইএস নেই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় আইএস জঙ্গি সন্দেহে বিভিন্ন জনকে গ্রেফতার করছে কেন, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদেশ থেকে বাংলাদেশে অনেকে আসে। তারা যখন সদস্য সংগ্রহ ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে আলাপ-আলোচনা করে, তখন গ্রেফতার করা হয়। তা ছাড়া এরা জঙ্গি কি না, তদন্ত ও বিচারে তা প্রমাণ হবে।

ইতালীয় নাগরিককে হত্যার কারণে অস্ট্রেলীয় ক্রিকেট দলে বাংলাদেশ সফরে না আসার কোনো কারণ বা যুক্তি নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ