1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ সেমিফাইনালে উঠল বাংলাদেশ বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে

আজ ঢাকায় আসছেন ফ্রান্স ও জার্মানির ২ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৫ Time View

বাংলাদেশের দক্ষিনাঞ্চলে জার্মান অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে ৩ দিনেরasdasdasdas সফরে আজ সোমবার ঢাকায় আসছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। সফরকালে তাঁরা ঢাকায় ফ্রান্স ও জার্মানির ‘যৌথ দূতাবাস’ উদ্বোধন করবেন। সরকারি সূত্রে জানা যায়, ২ পররাষ্ট্রমন্ত্রী আজ সকাল ৮ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সকাল ৮টা ৫০ মিনিটে পটুয়াখালীর উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওয়ানা হবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় ২ অতিথির সাথে থাকবেন।
সেখানে তারা বারি লেবুখালী রিজিওনাল হর্টিকালচার রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক্রিয়ার শিকার উপকূলীয় অঞ্চলের কৃষকদের সাথে মত বিনিময় করবেন। তারা স্থানীয় হাকতুল্লা ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও পটুয়াখালীতে তারা স্থানীয় স্বেচ্ছাসেবী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে বৈঠক করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ