1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আশুগঞ্জে তেলবাহী লরি-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন asydasdআহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর রাজমিন হাইওয়ে হোটেল সংলগ্ন এলাকায় তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও জাবেদ আলী (৬৫)। আহতরা হলেন- আলী হোসেন, ময়দর আলী ও আবু তাহের।

তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়ি একই এলাকার পাকশিমুল ইউনিয়নে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনোয়ার হোসেন ও জাবেদ আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ