1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ব্রাজিলের কষ্টার্জিত জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৫ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ব্রাজিল। সে যাত্রায় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের রেড বুল এরিনায় তারা মুখোমুখি হয় কোস্টারিকার। তবে কষ্টার্জিত হয় পেয়েছে দুঙ্গার শীষ্যরা। কোস্টারিকাকে হারিয়েছে ১-০ গোলে। কোপা আমেরিকা থেকে বিদায় নেয়ার পর এটাই ব্রাজিলের প্রথম জয়।ayusdjiak;ls'
ইনজুরির কারণে দলটির সবচেয়ে বড় তারকা নেইমার দ্য সিলভাকে শুরু থেকে মাঠে দেখা যায়নি। বার্সেলোনার এই তারকাকে দর্শকরা বল পায়ে মাঠে দেখতে পান ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে। ডগলাস কস্তার পরিবর্তে মাঠে নামেন তিনি। অবশ্য বিশেষ কিছু করে দেখাতে পারেননি বার্সেলোনার এই তারকা। ৬৭ মিনিটে মাঠে নামেন অভিজ্ঞ ও বর্ষীয়ান খেলোয়াড় কাকা। তিনিও বিশেষ কিছু করে দেখাতে পারেননি।
জয়ের জন্য যে একমাত্র গোলটি, সেটি করেছেন হাল্ক। তাও আবার ম্যাচের মাত্র ১০ মিনিটে। বাকি সময়ে ব্রাজিল যেমন কোনো গোল ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি কোস্টারিকাও পারেনি ব্যবধান কমাতে। অবশ্য দ্বিতীয়ার্ধে কোস্টারিকার ব্রায়ান রুয়িজ গোলটি শোধ করেই দিয়েছিলেন প্রায়। কিন্তু গোলটি অফসাইড হওয়ায় বাদ দেয়া হয়। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লোস দুঙ্গার শিষ্যরা।
কোস্টারিকার বিপক্ষে যে ব্রাজিলকে প্রত্যাশা করেছিল দর্শকরা, সেই ব্রাজিল ছিল অনুপস্থিত। তাই ব্রাজিলের অনেক প্রাক্তন খেলোয়াড় বিষয়টির সমালোচনা করেছেন। ম্যাচের শুরুতেই লিড পেলে সাধারণত ম্যাচ যেভাবে শেষ হয়, শনিবার সেভাবে হয়নি। ১০ মিনিটে গোল পাওয়ার পর গোল ব্যবধান আরও বাড়া উচিত ছিল। সেটা করতে ব্যর্থ হয়েছে দুঙ্গার শিষ্যরা। সে ক্ষেত্রে মঙ্গলবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হয়তো কঠিন পরীক্ষাই দিতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ