1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী তিমোশেঙ্কোর বিরুদ্ধে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
  • ১৩৯ Time View

দুর্নীতির পর এবার ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে যে, তিমোশেঙ্কো ১৯৯৬ সালে এক রাজনীতিক ও ২ ব্যাক্তিকে হত্যার জন্য খুনি ভাড়া করেছিলো।

এ মামলার সহ কৌঁশলি রিনাট কুজমিন জানান, ইউক্রেনের সাবেক দুই প্রধানমন্ত্রী তিমোশেঙ্কো এবং পাভলো লাজারেনকো পরিচালিত প্রতিষ্ঠান দেশটির রাজনীতিবীদ ইয়েভহেন সাচারবানকে হত্যার জন্য খুনিদের টাকা দিয়েছিলো।

১৯৯৬ সালে বিমানবন্দরে সন্ত্রাসীদের গুলিতে এক সহকারি সহ ইয়েভহেন সাচারবানকো সস্ত্রীক নিহত হন।

কুজমিন আরো জানান, খুনিদের অর্থ যোগান দিতে তিমোশেঙ্কো তার একাউন্টের অর্থ ব্যাবহার করে অলঙ্কার ও দামি যেসব জিনিষপত্র কিনেছিলেন তার সম্পর্কে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বর্তমানে তারা এই মামলাটি গভীরভাবে পর্বেক্ষণ এবং প্রয়োজনে এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া জেলে থাকা আরেক সাবেক প্রধানমন্ত্রী লাজারেনকোকেও জিজ্ঞাসাবাদ করবে। তবে যুক্তরাষ্ট্র লাজারেনকোকে জিজ্ঞাসাবাদ বিষয়ে এক বছরেরও বেশি সময় তাদের অনুরোধ ফিরিয়ে দিচ্ছে বলে জানান তিনি

অবশ্য তিমোশেঙ্কোর আইনজীবী সিরহিই ভ্লাসেনকো কুজমিনের বক্তব্যকে অসত্য বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ইউকেনের জনগণের কাছে তিমোসেনকোর ইমেজ ক্ষুন্ন করতেই এই অভিযোগ করা হয়েছে।

৫১ বছর বয়স্ক তিমোসেনকো বর্তমানে ২০০৯ সালে রাশিয়ার সাথে গ্যাস চুক্তিতে দুর্নীতির অভিযোগে ৭ বছর কারাদণ্ড ভোগ করছেন। এবং লাজারেনকো বর্তমানে দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়াতে ৯ বছর কারাদণ্ড ভোগ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ