1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ভারতে ট্রেন-ট্রাক সংঘর্ষে এমপিসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২১৯ Time View

ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষে কংগ্রেসের সংসদ সদস্যসহ পাঁচজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। অনন্তপুর জেলার একটি ক্রসিংয়ে রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ব্যাঙ্গালুর-নানদেদ এক্সপ্রেসের সাথে ট্রাকটির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।sdfced
চালক নিয়ন্ত্রণ হারালে গ্রানাইটবোঝাই ট্রাকটি ওই লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক ও তার সহকারী এবং ৩ ট্রেনযাত্রী নিহত হন।
নিহতদের মধ্যে কর্নাটকের সংসদ সদস্য (এমপি) ভেনকাতেশ নায়েকসহ তিনজন ট্রেনযাত্রী রয়েছেন। নিহত বাকি দু’জন হলেন ট্রাকচালক ও ট্রাকে থাকা একজন পরিচ্ছন্নতাকর্মী।
সংঘর্ষের পর ট্রেনটির ৩নটি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায় এবং বেঙ্গালুরু-গুন্টাকাল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে এনডিটিভির খবরে বলা হয়।
এর আগে গত ৫ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের হারদা এলাকায় একটি ছোট সেতু পার হওয়ার সময় কয়েক মিনিটের ব্যবধানে ২টি ট্রেন দুর্ঘটনায় পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ