1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

‘আরজুর খুনিদের জবাব দিতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ২৮৪ Time View

আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস বলেছেন, “বিএনপি-জামায়াত র‌্যাব সৃষ্টির মাধ্যমে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। র‌্যাবকে ঢেলে সাজাতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমার আরজুকে কেনো হত্যা করা হলো তার জবাব প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হবে।”jhgyn

“বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না” বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর হাজারিবাগে আরজু মিয়ার কুলখানিতে অংশ নিয়ে রোববার এ সব কথা বলেন তাপস।

প্রতিক্রিয়াশীল শক্তিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তাপস। তিনি বলেন, “বিএনপি-জামায়াতসহ সকল প্রতিক্রিয়াশীল শক্তি যখন নিঃশেষের পথে তখন নতুনভাবে দলকে সরকারের প্রতিপক্ষ করার চেষ্টা করা হচ্ছে। দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দল এবং সরকারে যেনো বিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

কিশোর রাজাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন হাজারিবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। র‌্যাবের দাবি, অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ