1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগের পর পাকিস্তানি মন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ১২৬ Time View

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারের পর পাকিস্তান সরকারের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ওই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছিলেন যে, দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন সাবেক প্রধান পাকিস্তানের সরকার ও সামরিক শীর্ষ নেতাদের সরিয়েfhgfh দেয়ার পরিকল্পনা করেছিলেন।
বিবিসি উর্দুকে দেয়া ওই সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, মুশাহিদুল্লাহ খান অভিযোগ করেন, গত বছর ইসলামাবাদে বিরোধী নেতাকর্মীদের আন্দোলনে উস্কানি দিয়েছিলেন তৎকালীন আইএসআই-প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলাম।
তিনি বলেন, পাকিস্তানে গত বছর দেশটির সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ ও প্রতিবাদ করেছিল বিরোধীরা, সেটি ছিল ষড়যন্ত্রের অংশ।
পাকিস্তানের সামরিক শক্তি ও বেসামরিক সরকারের নেতৃত্বকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা এই বিক্ষোভে আইএসআইয়ের সাবেক এই প্রধান উস্কানি দিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন। তবে তার দাবিকে দায়িত্বহীন ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ।
মুশাহিদুল্লাহ খানের এ ধরনের দাবিকে ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানী সেনাবাহিনীর এক মুখপাত্র। তবে, আইএসআই সম্পর্কে এ ধরনের অভিযোগ এটিই প্রথমবার নয়। এই বছরেরই প্রথমদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও একই অভিযোগ এনেছিলেন। তবে তাকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়নি। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ