1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

অবশেষে দলে না থাকা প্রসঙ্গে মুখ খুললেন টাইগার আল আমিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ১৬৫ Time View

বিশ্বকাপ খেলতে গিয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল টাইগার আল আমিনকে। এরপর ঘরের মাঠে একের পর এক সিরিজ অনুষ্ঠিত হলেও কোন ম্যাচেই দলে সুযোগ হয়নি তার। বিশ্বকাপ থেকে রহস্যজনক কারণে বিদায়ের পর কেন তাকে দলে নেয়া হচ্ছে না এটা আল আমিন নিজেও জানেন না।sadasd

তবে দলে কেন ডাক পাচ্ছেন না সেটা না জানলেও আবারো ফিরে আসবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে আল আমিনের। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কি জন্য দলের বাইরে এটা আসলেই আমি জানি না। আমার কাজ হচ্ছে পারফর্ম করা। তবে হতাশ নই আমি। সব সময় দলে ঢোকা সম্ভব। বিশেষ কিছু করলে সব সময়ই দলে ঢোকা সম্ভব বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি।’

এছাড়া দলে ফেরার রাস্তা কি বা কীভাবে দলে ঢোকার ব্যাপার চিন্তা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে প্রচুর খেলা আছে। বিপিএল, বিসিএল, জাতীয় লীগ, ঢাকা প্রিমিয়ার লীগ আছে। তো আমার মনে হয় এই খেলাগুলোতে যদি ভালো মানের পারফর্ম করা যায় তাহলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাওয়া সহজ হবে।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিয় বিশ্বকাপ থেকে কোন ম্যাচ না খেলে রহস্যজনক কারণে তাকে দেশে ফিরে আসতে হয়। তবে পরে জানা যায় তাকে নিয়মভঙ্গের কারণেই মূলত বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ