1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

অস্ট্রেলিয়া দলে কোনো বিভেদ নেই: ক্লার্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১৩৭ Time View

অ্যাশেজ ব্যর্থতার পর গুঞ্জণ উঠেছিল অস্ট্রেলিয়া টিমেও চলছে বিভেদ। যার কারণে স্বাভাবিক খেলা খেলতে পারছে না অজিরা। তবে এসব গুঞ্জণ উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক নিজেই।jkp
ক্লার্ককে উদাহরণ হিসেবে টেনে সোমবার ব্রিসবেনের কুরিয়ার-মেইল পত্রিকার একটি প্রতিবেদনে দলের বিভেদের কথা উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ক্লার্ক আলাদা বাহনে যাতায়াত করেছেন এবং বাকি খেলোয়াড়দের সঙ্গে মেলামেশা করতে চাননি। দুজন সিনিয়র খেলোয়াড়ের স্ত্রীর মধ্যে কলহ দলকে অস্থিতিশীল করে তোলে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। বলা হয়, ব্র্যাড হ্যাডিনকে বাদ দেওয়ার বিষয়টিও অস্থিতিশীলতার অন্যতম কারণ।
ক্লার্ক এই প্রতিবেদনে উল্লেখ করা বিষয়গুলোকে বাজে বলে উড়িয়ে দেন। ‘আমি নিশ্চয়তা দিতে পারি, এই দলের মধ্যে মানসিক অবস্থা অসাধারণ’।
অস্ট্রেলিয়ার রেডিও ট্রিপল এমের সঙ্গে কথা বলার সময় ক্লার্ক জানান, দলে কোনো অমিল নেই। অন্য যে কোনো অস্ট্রেলিয়া দলের মতোই বর্তমান এই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধনটা বেশ দৃঢ়।
স্ত্রী বা বান্ধবীদের উপস্থিতিতে খেলোয়াড়দের মনোযোগে বিচ্যুতি ঘটার বিষয়টিও উড়িয়ে দেন ক্লার্ক, ‘এটা সম্পূর্ণ বাজে কথা’।
ক্লার্ক জানান, অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য প্রথম টেস্ট খেলতে পারেননি হ্যাডিন। এরপর দ্বিতীয় টেস্টে তাকে ক্রিকেটীয় কারণেই বাদ দেয়া হয় বলে জানান ক্লার্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ