1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

কেমোথেরাপির যন্ত্রণা থেকে মুক্ত হচ্ছেন যুবরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১২
  • ১৮০ Time View

কেমোথেরাপির যন্ত্রণা থেকে মুক্তি পেতে যাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। বিশ্বকাপের সেরা ক্রিকেটারের চূড়ান্ত পর্যায়ের কেমোথেরাপি আর চার দিনের মধ্যেই শেষ হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতাল থেকে যুবরাজ টুইটারে লেখেন, ‘কেমোথেরাপির শেষ ধাপ অতিক্রম করতে আর চার দিন বাকি আছে। আমার তর সইছে না। হে সৃষ্টিকর্তা আমাকে মুক্ত কর।’

বৃহস্পতিবার টুইটারে নিজের আরেকটি ছবি আপ করেছিলেন যুবরাজ। যেখানে হাসপাতালে টেবিল টেনিস খেলতে দেখা গেছে তাকে। ওইদিন টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘টেবিল টেনিস খেলে খুবই ভালো লাগছে। তবে ক্লান্ত লাগছে। আমার স্ক্যান রিপোর্ট ভালো মনে হচ্ছে। আগামীকাল চিকিৎসক চূড়ান্ত রিপোর্ট দেবেন।’

যুবরাজের ফুসফুসের পাশে একটি ম্যালিগ্যান্ট টিউমার ধরা পড়ে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ