1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ ভেজা মাঠে পরিত্যক্ত চীনের বিপক্ষে ম্যাচ, সেমিতে বাংলাদেশের মেয়েরা বোরো মৌসুমের আগেই বিদ্যুৎ বিলের বকেয়া মেটাতে ৯,৭৫০ কোটি টাকা চায় পিডিবি ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা রংপুর সিআইডি অফিসে অনিয়ম-দুর্নীতির পাহাড়

জাকাতদাতা শামীম তালুকদার হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ২১৪ Time View

jakatহত্যা মামলায় গ্রেফতার হবার পরপরই অসুস্থ বোধ করায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শামীম তালুকদার অসুস্থ বোধ করায় শুক্রবার রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, মামলার আট আসামির বিরুদ্ধে করা হত্যা মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হতে পারে।

পদদলিত হয়ে ২৭ জন মারা যাওয়ার ঘটনায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় এ হত্যা মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- নূরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের ছেলে হেদায়েত তালুকদার, ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন, আরমান হোসেন, আলমগীর কবীর, শামসুল হক, আব্দুল হানিফ ও তাদের গাড়ি চালক মোহাম্মদ পারভেজ।

জেলার পৌরসভার কাছে শামীমের বাড়িতে জাকাতের কাপড় নিতে এসে শুক্রবার পদদলিত হয়ে ২৭ জন নারী-শিশু মারা যান। এ ঘটনায় জর্দা কারখানার মালিক শামীমকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ