1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ ভেজা মাঠে পরিত্যক্ত চীনের বিপক্ষে ম্যাচ, সেমিতে বাংলাদেশের মেয়েরা বোরো মৌসুমের আগেই বিদ্যুৎ বিলের বকেয়া মেটাতে ৯,৭৫০ কোটি টাকা চায় পিডিবি ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা রংপুর সিআইডি অফিসে অনিয়ম-দুর্নীতির পাহাড়

নো টেনশন: ফখরুলের জামিন প্রসঙ্গে প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১৩৪ Time View

fakrul islamবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য সংক্রান্ত মেডিকেল প্রতিবেদন না আসায় জামিনের বিষয়ে কোন আদেশ দেননি আদালত।

চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন তিনি। ফখরুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে বুধবারের মধ্যে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছিলেন আদালত।

রাজধানীর পল্টন থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় ফখরুলের জামিন থাকবে কিনা, সে বিষয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে বুধবার আদেশ দেবার দিন ধার্য ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের ‌আপিল বিভাগের বেঞ্চ গত রবিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।

মেডিকেল প্রতিবেদন না আসায় প্রধান বিচারপতি এ বিষয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে খোঁজ-খবর নিতে বলেন। জবাবে এটর্নি জেনারেল বলেন, আমি ব্যাপারটা শুনেছি, দেখছি।

এরপর ফখরুল ইসলাম আলমগীরের জামিনের জন্য তার আইনজীবীরা আদেশ চাইলে প্রধান বিচারপতি বলেন, আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের ছুটি হচ্ছে। আমি দেশের বাইরে যাচ্ছি না। রিপোর্ট আসুক। দেখা যাবে। নো টেনশন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন জয়নাল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ। গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল ইসলাম আলমগীরকে ওই তিন মামলায় জামিন দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ