1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

রওশনের বিরুদ্ধে এরশাদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১৯৫ Time View

ershad rowshonসংসদে নারীদের নিয়ে মন্তব্য করায় এরশাদের পক্ষে তার স্ত্রী এবং জাতীয় সংদসের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ক্ষমা চাওয়াকে তার (রওশন এরশাদ) এখতিয়ারবর্হিভূত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার দুপুরে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এরশাদ বলেন, “আমার ভুলে অন্য কারো ক্ষমা চাওয়ার অধিকার নেই। এই সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নারী ক্ষমতায়ন বিষয়ে একটি কথা বলেছিলাম। পরে আমি শব্দটি প্রত্যাহার করি। আমার বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা আমার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এটা তার এখতিয়ারবহির্ভূত। এটা তিনি পারেন না। তার বক্তব্যে আমার বক্তব্য সংক্রান্ত যে শব্দগুলো আছে তা প্রত্যাহার করা হোক।”

স্পিকারের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, “আমি যে শব্দটি ব্যবহার করেছিলাম ‘আন-পার্লামেন্টারি’ না, তারপরেও আমি প্রত্যাহার করেছিলাম। এরপর কী এক্সপান্স করা যায়? এক্সপান্স করায় আমি মনে দুঃখ পেয়েছি। কিন্তু কিছু করার নেই। যেহেতু এক্সপান্স করা হয়েছে আমাকে দুঃখ নিয়েই মরতে হবে।”

এই সাবেক প্রেসিডেন্ট  বলেন, “সেদিন আমি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলাম, যা নারী সদস্যরা প্রতিবাদ করেছিলেন। পরে আমি শব্দটি প্রত্যাহার করি। আমি বাজেট বক্তব্যে যে কথাটি বলতে চেয়েছিলাম, সেটা বলতে পারিনি, কারণ মাঝখানে এসে আমার একটি শব্দ সংসদে উপস্থিত মহিলা সদস্যরা পছন্দ করেননি। পছন্দ না করাতে আমি বলতে পারিনি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ