1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

টুর্নামেন্ট সেরার ট্রফি নিতে চাননি মেসি!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১৪২ Time View

messi trofiকোপা-আমেরিকার ফাইনালে টাইব্রেকারে হারার পর প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের ট্রফি নিতে চাননি লিওনেল মেসি। আর্জেন্টিনার স্থানীয় একটি গণমাধ্যমে এমন দাবি করা হয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয়, সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার বিষয়টি ফাইনালের আগেই মোটামুটি নিশ্চিত হয় আর্জেন্টিনা।

ম্যাচে শেষে পুরস্কার নিতে মেসিকে ডাকার আগে কোপা অফিশিয়ালদের তিনি জোরাজুরি করেন তাকে ট্রফি না দিতে।

পত্রিকাটি তাদের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, নাম ঘোষণার পর মেসি মঞ্চে উঠতে অস্বীকৃতি জানাচ্ছেন।

বার্সা তারকা মেসি আর্জেন্টিনাকে স্বপ্ন দেখিয়েছিলেন, ১৫তম কোপা এনে দিবেন বলে। কিন্তু প্রতিবেশী চিলির কাছে মাটি হয়ে গেছে সে স্বপ্ন।

টুর্নামেন্ট জুড়ে মেসি দুর্দান্ত খেললেও ছয় ম্যাচে গোল পেয়েছেন মাত্র একটি। তার মতো খেলোয়াড়ের নামের পাশে যা বড় বেমানান। গ্রুপ পর্বে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করার দিনে মেসি পেনাল্টিতে একমাত্র গোলটি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ