1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

রাজ্জাককে ছাড়িয়ে শীর্ষে সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৪৫ Time View

sakib5এক বছর ধরে জাতীয় দলে না থাকলেও টি-২০ ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারী ছিলেন আব্দুর রাজ্জাক। রোববার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-২০ তে অগ্রজ রাজ্জাকে সরিয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন সাকিব আল হাসান।

রোববার ম্যাচে ২৪ রানে ১ উইকেট নেয়া সাকিব ডেভিড মিলারকে এলবির ফাঁদে ফেলেন। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে নিয়ে যায় বাঁহাতি এই স্পিনারকে। টি-২০ তে ৩৭ ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা এখন ৪৫।  এত দিন ৩৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন রাজ্জাক। তৃতীয় স্থানে থাকা মাশরাফির সংগ্রহ ৩০ ম্যাচে ২৬ উইকেট।

অবশ্য ব্যাটিংয়েও টি-২০ তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব। আট শের বেশি রান করেছেন তিনি।  দ্বিতীয় স্থানে থাকা তামিমের সংগ্রহ ৭২১ রান। মুশফিক রয়েছেন তৃতীয় স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ