1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

আইপিএলের রাডারে বাংলাদেশের পাঁচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১১৯ Time View

mustafiz rubelআইপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের দূত বলতে কেবল সাকিব আল হাসান। আগামী বছরের আইপিএলে সাকিব ছাড়াও একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে_ এমনই খবর দিয়েছে ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট একটি অনলাইন পোর্টাল। ক্রিকট্রেকার নামে ওই পোর্টালে বলা হয়েছে, আইপিএলের নিলামে আগামীবার দেখা যেতে পারে বাংলাদেশের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রুবেল হোসেন, সৌম্য সরকার আর মুস্তাফিজুর রহমানকে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিলাম অনুষ্ঠিত হবে আইপিএলের। এরপর ৮ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। ভারতীয় ওই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এরই মধ্যে নাকি বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের এই পাঁচ ক্রিকেটারকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এখন আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই পাঁচ ক্রিকেটারের নাম চাইতে পারে বলে ওই খবরে বলা হয়েছে। বিশ্বকাপে ওই পাঁচ বাংলাদেশির ফর্ম এবং তারপর ঘরের মাঠে পাকিস্তান আর ভারত সিরিজে তাদের ধারাবাহিকতায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ দেখাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ