1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

শাহরুখের তেইশে পা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৮১ Time View

sharukদুই কুড়ি তিন। মহাকালের নিরিখে হয়তো সময়টা তেমন কিছু নয়। কিন্তু কোনো অভিনেতার কেরিয়ারে তেইশ বছর টানা ‘স্টেডি’ থাকা বেশ রোমাঞ্চের ব্যাপার। আর এই রোমাঞ্চেরই নায়ক শাহরুখ খান। সম্প্রতি বলিউডে তার অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ হলো।

এই উপলক্ষে বলিউড বাদশা তার ভক্ত, সমালোচক এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা জানিয়েছেন। হিসেব মতো শাহরুখের বলিউড-যাপনের ২৩তম বার্ষিকী ছিল গত ২৫ জুন। তাই কিছুটা দেরিতেই তার শুভেচ্ছাবার্তা দিলেন ৪৯ বছরের সুপারস্টার। এর জন্য তিনি অবশ্য দায়ী করলেন তার স্টারডমকেই। বন্ধু-শত্রু নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানিযে শাহরুখ তার টুইট বার্তায় জানিয়েছেন, তারা না থাকলে তিনি নিজে এই জায়গায় পৌঁছতেন না।

১৯৯২ সালে দিব্যা ভারতীর বিপরীতে ‘দিওয়ানা’ ছবি দিয়ে তার বলিউড-অভিযান শুরু করেছিলেন শাহরুখ। এতটা দীর্ঘ পথ পেরনোর জন্য তাকে যারা অপছন্দ করেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তারাও যে তার কেরিয়ারের ভালমন্দের শরিক, সেটা স্পষ্ট ভাষায় বলেছেন কিং খান। ছবির পোস্টার তৈরির আগেই যে ভক্তরা সম্ভাব্য পোস্টার তাকে পাঠান, যারা তাকে সম্ভাব্য ছবির কাহিনি শোনান, তাদেরকেও আলাদা করে ধন্যবাদ জনিয়েছেন ‘বাজিগর’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ