1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

পর্দায় ফিরছেন বিতর্কিত শ্বেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৭৮ Time View

seta boshuমধুচক্রে জড়িয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন মকড়ি’র সেই ছোট্ট চুন্নি মুন্নি খ্যাত শ্বেতা প্রসাদ বসু। এর পর অনেক পানি গড়িয়েছে। সেফ হোম থেকে বেরিয়ে তিনি কাজও করছেন চলচ্চিত্রে।

তবে মধুচক্রের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার এবং সেফ হোম থেকে ছাড়া পাওয়ার পর তাকে দেখা যায়নি পর্দায়।

বিতর্কিত এ অভিনেত্রীর রুপালি পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা সিনেমারমাধ্যমে।

জানা গেছে, অনেকদিন আগেই বাংলা সিনেমার দুনিয়ায় পা রাখার কথা ছিল শ্বেতা প্রসাদ বসুর। তবে নানা জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার পশ্চিম বাংলার প্রেক্ষাগৃহ মাতাবে তার সিনেমা এক নদীর গল্প৷ এই অগাস্টেই মুক্তি পাবে সিনেমাটি।

পরিচালক সমীর চন্দের এ চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা বসুকে। এতে আরো আছেন যীশু সেনগুপ্তও। ২০০৮ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে নানা জটিলতায় ক্যানবন্দি হয়েই পড়েছিল বাংলায় শ্বেতার প্রথম সিনেমা।

সম্প্রতি সে জটিলতা কেটেছে। বাংলারই এক প্রযোজনা সংস্থা সিনেমার স্বত্ত কিনে নিয়ে নতুন করে মুক্তির পরিকল্পনা নিয়েছে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘একটি নদীর নাম’ অবলম্বনে তৈরি এ চলচ্চিত্র। বাবা-মেয়ের বন্ধনই এর উপজীব্য। সিনেমাতে শ্বেতার বাবার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। তার চরিত্রের নাম দ্বারকেশ্বর।

মেয়ে অনু কেলেঘাই নদীতে ডুবে গেলে মেয়ের স্মৃতিতে নদীর নামই বদলাতে চান তিনি। তা কী তিনি পারবেন? তা অবশ্য দেখা যাবে বড় পর্দাতেই। সিনেমার সংগীত রচনা ও পরিচালনা করেছেন নচিকেতা চক্রবর্তী।

মধুচক্রে জড়িয়ে থাকার অভিযোগ শ্বেতার কেরিয়ারে অনেকটাই প্রভাব ফেলেছে। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর নামে ওঠা এরকম অভিযোগে সোরগোল পড়েছিল অভিনয় জগতে। যদিও শেষমেশ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ