1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

‘হেলিকপ্টার শট’ প্র্যাক্টিস করতে গিয়ে পাঁজর ভাঙলেন পর্দার মাহি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৭৯ Time View

dhoni mahi‘হেলিকপ্টার শটে’ বিদ্ধ সুশান্ত সিংহ রাজপুত৷ ধোনির বায়োপিকে মাহির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত৷ সেজন্যই প্র্যাক্টিস করতে গিয়েছিলেন হেলিকপ্টার শট৷ তাতেই পাঁজরে চোট৷ বিশ্রাম নিতে হলো প্রায় তিন সপ্তাহ৷

হেলিকপ্টার শট যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, তা কি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি? ধোনি থুড়ি সুশান্ত সিংহ রাজপুত৷ রিয়েল লাইফ নন রিল লাইফ মাহি৷ রুপালি পর্দায় ক্যাপ্টেন কুল হতে গিয়ে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয়েছে বলিউড তারকাকে৷ কীভাবে?

মাহিকে নিয়ে নীরজ পাণ্ডের বায়োপিক ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’তে নামভূমিকায় অভিনয় করছেন সুশান্ত৷ ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের চরিত্রে অভিনয়ের জন্য কম পরিশ্রম করছেন না৷ রীতিমত ট্রেনিংও নিয়েছেন সেজন্য৷ আর, ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শট প্র্যাক্টিস করতে গিয়েই বিপত্তি৷ সূত্রের খবর, মাহির মতোই হেলিকপ্টার শট প্র্যাক্টিস করতে যান সুশান্ত৷ তখনই পাঁজরে চোট পান তিনি৷ তার পাঁজর ভেঙে গিয়েছে বলে খবর৷ তিন সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে থাকতে হয়েছিল তাকে৷

এমএসডি-র বায়োপিকের শ্যুটিং শুরু হওয়ার কথা জুলাইয়ে৷ মাহির চরিত্রায়ণের জন্য ইতিমধ্যেই প্রাক্তন উইকেট কিপার কিরন মোরের কাছে প্রশিক্ষণ নিয়েছেন সুশান্ত৷ মাহির বডি ল্যাঙ্গোয়েজ রপ্ত করতে নেট প্র্যাক্টিস করেছেন তার সঙ্গেও৷ তবে, হেলিকপ্টার শটের ধাক্কাটা সামলাতে রীতিমত বেগ পেতে হয়েছে বলিউড নক্ষত্রকে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ