1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাতা নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ১৪৯ Time View

litonচাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দেবপুর বাস টার্মিনাল থেকে জামাতা লিটন চন্দ্র ধর (৩২) বেড়াতে এসে চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় লিটনের স্ত্রীর ভাই সুধির চন্দ্র সুত্রধর একটি সাধারণ ডায়েরি করেছেন। হাজীগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং ১৩২৬ তারিখ ২৭/০৬/২০১৫।

জানা যায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রপুর গ্রামের দিনেশ চন্দ্র সূত্রধরের ছেলে লিটন চন্দ্র সূত্রধর গত ২৪ জুন হাজীগঞ্জ উপজেলার দেবপুর এলাকার চতন্তর গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানসহ বেড়াতে আসেন। গত ২৬ জুন সকাল ১০টায় লিটন চন্দ্র শ্বশুর বাড়ি হতে বেড় হয়ে দেবপুর স্টেশনে আসে। তারপর থেকে তাকে গত চারদিন ধরে তাকে তার আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। অবশেষে তার এ নিখোঁজ হওয়ায় তার স্ত্রীর বড় ভাই হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে লুঙ্গি ও নীল রঙের ফুল শার্ট ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ