1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

টাইগারদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১২৪ Time View

hasina bdভারতের সঙ্গে ওয়ানডে ক্রিকেট সিরিজ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ করার আশা ব্যক্ত করেছেন।

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা এমন ইচ্ছার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট নিয়ে এক সময় আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে।

তিনি বলেন, আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। তবে আমার খুব আশা ছিল, ক্রিকেট দলের ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেব। তবে খুব শীঘ্রই আমরা আমাদের প্লেয়ারদের (খেলোয়াড়) ডাকব। ভারতের সঙ্গে সিরিজ জয়ে তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ