1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

আশুলিয়ায় কোকেনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৭২ Time View

arreast cokenসাভারের আশুলিয়ায় এক কেজি কোকেনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । রোববার দিনগত গভীর রাতে আশুলিয়ার গনকবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত কোকেনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশুলিয়ার গনকবাড়ী এলাকার মাদক সম্রাট সিরাজুল ইসলামের আস্তানায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অফিযোগে সিরাজুল ইসলাম ও তার সহযোগী শরিফুল ইসলাম শরিফ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আফগানিস্থানে প্রস্তুতকৃত চামরার ব্যাগে প্যাকেজ জাত এক কেজি কোকন উদ্ধার করা হয়।

এ চক্রের কিছু সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় পুরো চক্রটিকে আটক করতে সোমবার বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে ঢাকা জেলা সহকারি পুলিশ সুপার(আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে। চক্রের পুরো সদস্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ