1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

রাজধানীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ আটক ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১০৯ Time View

arreastরাজধানীর আদাবর থেকে ব্যবসায়ী অপহরণের দায়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে আদাবর থানা পুলিশ।

অপহরণকারীদের মধ্যে দু’জন সাবেক সেনা সদস্য (একজন ল্যান্স করপোরাল) বলে জানিয়েছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম।

রোববার বিকেলে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার আদাবর থানা এলাকা থেকে গার্মেন্টসের স্টক মালামালের ব্যবসায়ী মোখলেস খানকে (৩২) অপহরণ করা হয়। পরদিন তার পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ত্রিশ লাখ টাকা দাবি করা হয়।

এ অবস্থায় গত শনিবার (২৭ জুন) পরিবারের পক্ষ থেকে ‘নিখোঁজ’ হয়েছেন মর্মে একটি জিডি করা হয়। ওই জিডিরি ভিত্তিতে আদাবর থানা পুলিশ গোপন সংবাদ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।

এরপর রোববার (২৮ জুন) বিকেল চারটা ১০ মিনিটে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মোখলেস খানকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় পাঁচ অপহরণকারীকে।

উদ্ধার ব্যবসায়ীর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলেও জানান এডিসি ওয়াহিদুল ইসলাম। প্রাথমিকভাবে অপহরণকারীদের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ