1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাল খননে মহাপরিকল্পনা সাফল্য নিয়ে সংশয় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায় শোধ করছে সরকার চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাবি শিক্ষার্থীকে মারধর: রেললাইনে অবরোধ, স্টেশনে ভাঙচুর, আরএনবির ৪ সদস্য বরখাস্ত দুই কোটি টাকার কাজে ৫-৭ শতাংশ চাঁদা দাবি, বিএনপি নেতার নামে মামলা ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

এবার সেলফির বলি পাক কিশোর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ১৪৫ Time View

pak policeপাকিস্তানে সেলফি তুলতে গিয়ে মারা গেছে ১৫ বছরের এক কিশোর। খেলনা বন্দুক নিয়ে ছবি তোলার সময় পুলিশের গুলিতে সে মারা যায়।

নিহত কিশোরের নাম ফারহান। সে তার বন্ধু ফাহাদকে(১৪) নিয়ে পাঞ্জাবের এক সড়কে দাঁড়িয়ে সেলফি তুলছিল। হাতে ছিল একটি খেলনা বন্দুক। ফেসবুকে পোস্ট করার জন্যই ‘ডন’ পোজ দিয়ে ছবি তুলছিল স্কুলে পড়ুয়া ওই দুই বন্ধু। কিন্তু  ‍বুদ্ধু পুলিশ কী আর অত শত বোঝে!

ভাবলো রাস্তায় ডাকাত পড়েছে। কিছু না ভেবেই দিল গুলি চালিয়ে। এতে গুরুতর আহত হয় দুই কিশোর। আহতদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মঙ্গলবার রাতে মারা যায় ফারহান।

এ ঘটনায় চার পুলিশকে বরখাস্ত করেছে পাঞ্জাব প্রশাসন। এছাড়া হত্যাকাণ্ডের ওপর একটি বিচারিক তদন্ত দলও গঠন করা হয়েছে।

ফারহানের পরিবার বলছে, দুই বন্ধু মিলে সেলফি তোলার সময় গুলি চালিয়েছিল পুলিশ। তাদের অভিযোগ গুলি চালানোর আগে কোনোরকম ওয়ার্নিং  দেয়নি পুলিশ। এটি স্রেফ হত্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ