1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নায়েক রাজ্জাককে ঢাকায় আনা হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ১০০ Time View

bgb bবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। তার নাকের ক্ষতে সংক্রমণ হয়েছে কি না তা পরীক্ষা করা হবে।

মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) কাছে আট দিন আটক থাকার পর বৃহস্পতিবার রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরে রাজ্জাক জানান, আতে আটক করে নিয়ে যাওয়ার সময় ধস্তধস্তিতে নাকে আঘাত পান। এ ছাড়া রাজ্জাক সুস্থ আছেন বলে জানান তাকে আনতে মিয়ানমারে যাওয়া বিজিবি প্রতিনিধিদলের প্রধান ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।

রাজ্জাককে ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, নায়েক রাজ্জাকের নাকে একটি ক্ষত আছে। সেটিতে কোনো ধরনের সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। এরপর তাকে ছুটি দেয়া হবে।

বিজিবির মহাপরিচালক জানান, ছুটি শেষে তিনি আবার কাজে যোগ দেবেন।

১৭ জুন ভোরে নাফ নদীতে টহল দেয়ার সময়  নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।  বৃহস্পতিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিজিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ