1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের দেওয়া হবে নৈতিকতার প্রশিক্ষণ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ খাবার হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা তৌসিফের ‘আপন পর’ দেখে কাঁদছেন দর্শক, দুদিনেই ৭০ লাখ ভিউ প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: নারীর মজুরি কেন এখনও পুরুষের চেয়ে কম আসিয়ান কাপের বাংলাদেশ দল ঘোষণা তিন নতুন প্রবাসী ফুটবলার

একাদশে ভর্তির তালিকা শুক্রবার রাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ১৪৮ Time View
hsc admissionএকাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের সময় একদিন পিছিয়েছে। এ তালিকা শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাতে ওই তালিকা প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
মনোনীতদের তালিকা প্রকাশের জন্য করা www. xiclassadmission. gov. bd ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল ২৫ জুন ২০১৫ এর পরিবর্তে ২৬ জুন ২০১৫ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে প্রকাশিত হবে।’
সারাদেশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে। এছাড়া বিভিন্ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন। কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।
এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা; এ সংখ্যা ১১ লাখ ৫৬ হাজার।
গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এ বছর উত্তীর্ণ শিক্ষার্থীরা ছাড়াও ২০১৩ ও ২০১৪ সালে পাস করা ছাত্র-ছাত্রীরাও এবার একাদশে ভর্তির সুযোগ পাবেন।
এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।
ভর্তি প্রক্রিয়া শেষে একাদশে ক্লাশ শুরু হবে আগামী ১ জুলাই। আর ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ