1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

তৌসিফের ‘আপন পর’ দেখে কাঁদছেন দর্শক, দুদিনেই ৭০ লাখ ভিউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন নাটক ‘আপন পর’। প্রকাশের মাত্র দুই দিনেই নাটকটির ভিউ ছাড়িয়েছে প্রায় ৭০ লাখ। ভিউয়ের পাশাপাশি নাটকটির গল্প ও অভিনয় নিয়েও দর্শকদের কাছ থেকে মিলছে ব্যাপক প্রশংসা।

রুবেল হাসানের পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রকাশের পর থেকেই নাটকটির মন্তব্যের ঘরে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই মধ্যে প্রায় তিন হাজার দর্শক নাটকটি নিয়ে মন্তব্য করেছেন। বিশেষ করে গল্প এবং প্রধান চরিত্রে তৌসিফের অভিনয় প্রশংসা পেয়েছে।

নাটকের আবেগঘন দৃশ্য নিয়ে আল আমিন নামের এক দর্শক লিখেছেন, ‘কেঁদে ফেলেছি তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করল।’ সাইফুল লিখেছেন, ‘অসাধারণ একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় নাটক।’ সুমন নামের আরেক দর্শকের মন্তব্য, ‘কলিজায় বড় ধরনের একটা হিট দিয়ে গেল আমাকে এই নাটকটা।’

নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন পাভেল নামের এক দর্শক। তিনি লিখেছেন, ‘নাটকটি দেখে পুরো ইমোশনাল হয়েই গিয়েছিলাম। দারুণ একটা স্ক্রিপ্ট ছিল।’

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের বিষয়টি দর্শকদের আবেগে নাড়া দিয়েছে। সুদীপ নামের এক দর্শক লিখেছেন, ‘পুরো নাটকজুড়েই ছিল চোখে জল। সত্যি মায়ের মতো কেউ হতে পারে না কখনোই, কিন্তু আমরা মাকেই অবহেলা করে যাই সবসময়। ক্ষমা করে দিও মা আমাদের।’

লাবণ্য নামের এক দর্শক নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘পুরো নাটকটা জুড়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমার মা এখনো বেঁচে আছেন। যাদের মা দুনিয়াতে নেই, তারাই আসলে এই নাটকের কষ্টটা অনুভব করতে পারবে। তৌসিফ মাহবুবের কান্নাটা এত বাস্তব মনে হয়েছে, অসাধারণ গল্প।’

নাটকটি দেখে নিজের জীবনের কষ্টের কথাও তুলে ধরেছেন আরেক দর্শক। তার ভাষ্য, ‘১৩ বছর বয়সে আমাকে ফেলে চলে গেলেন আমার মা। এখন আমার বয়স ৪২। একই শহরে থাকেন আমার মা, কিন্তু একবারের জন্যও কথা বলেন না। আমি এই বুড়ো বয়সেও আমার মায়ের জন্য চোখের পানি ফেলি-আমার নীরব কান্না।’

‘আপন পর’ নাটকে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন সাদনিমা বিনতে নোমান। এই নাটকের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন তারা। প্রথম কাজেই এই জুটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ অনেকে। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই নাটকটির ভিউ ও দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া ‘আপন পর’কে আলোচনায় নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ