1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

তিন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত কবির হোসেন (৩২) সোনালী ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন। একই ঘটনায় আহত হন তার বন্ধু সুমন মিয়া (২৪)।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ওই দুর্ঘটনায় তারা আহত হন। তিন হাসপাতাল ঘুরে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

কবির গোপীবাগ এলাকায় একটি মেসে থাকতেন। তার রুমমেট পবন চন্দ্র দাস বলছেন, রাত সোয়া ১২টার দিকে কবির দুর্ঘটনায় পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং কবিরের ফোন থেকে ফোন করে ঘটনা তাদের জানান।

কবির ও সুমনকে রাত ১ টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের দুজনকে চিকিৎসার জন্য শেরেবাংলা নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসা অনেক ব্যায়বহুল হওয়ায় কবিরকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেলের ডাক্তাররা কবিরকে মৃত ঘোষণা করেন।

আহত আহত সুমন মিয়া এখনো বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত কবিরের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

চীনা যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর: বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান

সংকট যখন সবার, সমাধান কেন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য

পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?

দেয়ালের ছবি নয়, লড়াইটি আসলে ইতিহাসের কর্তৃত্ব নিয়ে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ