1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাল খননে মহাপরিকল্পনা সাফল্য নিয়ে সংশয় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায় শোধ করছে সরকার চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাবি শিক্ষার্থীকে মারধর: রেললাইনে অবরোধ, স্টেশনে ভাঙচুর, আরএনবির ৪ সদস্য বরখাস্ত দুই কোটি টাকার কাজে ৫-৭ শতাংশ চাঁদা দাবি, বিএনপি নেতার নামে মামলা ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

প্রচণ্ড দাবদাহে পাকিস্তানে নিহত ১২২

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ১৩৬ Time View

dabadhaপাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি ও দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রচণ্ড দাবদাহে অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা ‍জানিয়েছে।

শনিবার বন্দর নগরী করাচিতে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এটাই পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় প্রচণ্ড দাবদাহ। এর আগে ১৯৭৯ সালের জুন মাসে কিছু সময়ের জন্য তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রী সেলসিয়াস।

প্রদেশের স্বাস্থ্য সচিব সাইয়েদ মেনংনিজু জানিয়েছেন, গত শনিবার করাচি শহরে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। আর সিন্ধু প্রদেশের ৩টি জেলায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সচিব আরো বলেন, প্রদেশের সরকার সকল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি অবস্থা আরোপ করেছে। হাসপাতালের ডাক্তার এবং স্টাফদের ছুটি বাতিল করেছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত ওষুধ সরবরাহ করা হয়েছে।

জিন্না হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. ‍সিমিন জামালী জানান, শুধু জিন্না হাসপাতালেই ১০০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হিট স্ট্রোকে মারা গেছে বলেও জানান তিনি। আর রোগী বা ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশির ভাগই হচ্ছে বয়স্ক মানুষ।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ