1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

কার উষ্ণতায় মজে যুবরাজ?

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ১২৯ Time View

jubiকিম শর্মা অতীত। হ্যাজেল কিচ বর্তমান। যুবরাজ স্থায়ী। ক্রিকেট আর বলিউড ফের এক বৃত্তে। বি-টাউনে এখন চর্চার কেন্দ্রে বলিউডের উঠতি তারকা হ্যাজেল কিচ। হবে নাই বা কেন, যখন তার সঙ্গে নাম জড়াচ্ছে ক্রিকেটার যুবরাজ সিংয়ের। হ্যাজেল কিচ-ই তাহলে এখন যুবির নতুন বান্ধবী? গত এক মাসে তাদের সম্পর্কের গতিবিধি অন্তত সেরকমই ইঙ্গিত জোরাল করছে।

ফর্ম খারাপ হোক বা ভালো, যুবরাজ সিং মানেই পাপারাজ্জিদের ভিড়। এহেন যুবরাজকে বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে হ্যাজেল কিচের সঙ্গে ডেটিং-য়ে ব্যস্ত। রেস্তোরাঁ, বার, পার্টি — সব জায়গাতেই যুবি-হ্যাজেলকে একসঙ্গে। যদিও যুবির বক্তব্য, তারা নিছকই বন্ধু। কিন্তু তাদের মাখো মাখো সম্পর্কে সেই দাবি একেবারেই ধোপে টিকছে না। বলি-দুনিয়ায় জোর গুঞ্জন, হ্যাজেলেই মজেছেন যুবরাজ সিং।

কে হ্যাজেল কিচ?

বৃটিশ মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া হ্যাজেল কিচ বর্তমানে বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন। বলিউডে প্রথম বড় ব্রেক ২০১১-এ সলমন খান অভিনীত ছবি ‘বডিগার্ড’-এ করিনা কাপুরের বান্ধবীর রোলে। তারপর ২০১২-এ ‘ম্যাক্সিমাম’ ছবিতে একটি আইটেম সং-য়ে দেখা যায় হ্যাজেল কিচ-কে। ২০১৩-এ বিগ বস ৭-এও অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। আপাতত হ্যাজেল যুবরাজ সিংয়ের বান্ধবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ