1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১৩১ Time View
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশকারপুর মোড়ে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে দশটার দিকের এ দুর্ঘটনায় নিহত আব্দুল করিম (৫০) কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কেফায়েতউল্লাহ’র ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন- কালিগঞ্জ উপজেলার পুর্ব নলতা গ্রামের ইসর্ইাল গাজীর স্ত্রী সফুরা বেগম ও নওসের গাজীর ছেলে আনারুল ইসলাম। আহতদের সাতক্ষীরা সদর ও নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া শেখ জানান, কালিগঞ্জমুখী পণ্যবাহী ট্রাকটির সাথে সাতক্ষীরাগামী মাহেন্দ্র’র (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র’র যাত্রীরা হতাহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ