1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শুক্রবার থেকে রোজা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ১৬১ Time View

ramadanবাংলাদেশে আজ বুধবার, ২৯ শাবান কোথাও ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আর শবে কদর পালিত হবে আগামী ১৪ জুলাই মঙ্গলবার। আজ বুধবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান। মতিউর রহমান বলেন, দেশের সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিসের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এ হিসেবে আগামী ১৪ জুলাই মঙ্গলবার হবে পবিত্র শবে কদর। ’বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটি রয়েছে। বিভিন্ন ধর্মীয় উৎসব ও দিবসের আগে এ কমিটি সভা করে চাঁদ দেখার কথা আনুষ্ঠানিকভাবে জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ