1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

অবাক জন্মদিনের পার্টি, সাক্ষী সোনাক্ষি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১১৮ Time View

sonakkhi salluসালমান খানের ভালোবাসার মানুষের বুঝি শেষ নেই৷ যাদের তিনি ভালোবাসেন, তাদের জন্য খরচ করতে, সারপ্রাইজ দিতেও কোনো কসুর করেন না৷ টাকার কথা তো ভাবেনই না৷ সে কী আজ থেকে নাকি? একসময়ে ঐশ্বরিয়া রাইকেও তো কতো রকমের উপহার, সারপ্রাইজ দিয়ে চমকে দিতেন সল্লু৷ ক্যাটরিনার জন্যও তো কতো কিছু করেছেন৷ এটা ওটা সেটা! বাড়ি, গাড়ি, উপহার! একের পর এক ছবিতে কাজ পাইয়ে দেওয়া৷ সে পর্বও তো মিটলো৷ রণবীর কাপুরকে পেয়ে ক্যাটরিনা তো ভুলেই গেলেন সল্লুভাইকে৷ বাড়ি গণেশ উত্সটবে দরজায় অপেক্ষায় রইলেন, কিন্ত্ত ক্যাট এলেন কোথায়! বেশ ‘যা গেছে তা যাক’৷ তারপর তো সালমানের নতুন ‘কিক’ হলেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ৷ তার জন্যও তো মুম্বাইয়ের সমুদ্রসৈকতে বাংলোর ব্যবস্থা করলেন৷ এমনকী শ্রীলঙ্কায় নির্বাচনের আগে সেদেশে ঘুরতে গিয়ে রাজাপাক্ষের ‘কাছের মানুষ’ হিসেবে বদনামও কুড়িয়ে এলেন একপ্রস্থ৷

আপাতত সালমানের মন পড়েছে সোনাক্ষি সিনহার উপর৷ ‘দাবাং’-এর পর থেকেই তাদের রসায়ন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেভাবে প্রকাশ্যে কিছু পাওয়া যায়নি৷ কিন্তু এবার সোনাক্ষির জন্মদিন নিয়ে একেবারে মেতে উঠেছেন সালমান৷ নায়িকার ২৮-তম জন্মদিনে তার জন্য পানভেল ফার্মহাউসে বিরাট, বিপুল এক পার্টির আয়োজন করেছেন সালমান৷ হঠাৎ কী মনে করে টিনসেল টাউনের প্রায় সমস্ত বিখ্যাত, নামী অভিনেতা, অভিনেত্রীদেরই নিমন্ত্রণ করেছেন সালমান৷

সত্যি, সারপ্রাইজ আর কাকে বলে! সালমানের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানাচ্ছেন, ‘সাদামাঠা একটা জন্মদিনের পার্টি হবে ভেবে পানভেল ফার্মহাউসে এসেছিলেন সোনাক্ষি৷ এসে তো তিনি একেবারে থ! কে না এসেছেন সেখানে? আর জন্মদিনের কেকটাও এক্কেবারে এতো সুন্দর দেখতে যে একেবারে বাঁধিয়ে রাখার মতো৷’ জানা যাচ্ছে, সোনাক্ষির জন্য প্রচুর ভালো ভালো উপহার নিজে বেছে কিনে আনেন সালমান৷ আর দারুন সব উপহার তো অতিথি অভ্যাগতরা এনেইছিলেন৷ পার্টিতে মাইক্রোফোনে তারস্বরে বাজিয়ে দেওয়া হয় ‘দাবাং’-এর গানগুলো৷ সোনাক্ষি, সালমান তো বটেই, ফিল্মি অতিথিরাও কোমর দুলিয়ে নেচে ওঠেন ‘মুন্নি বদনাম হুই’-র তালে তালে৷ মোটের উপর পার্টি একেবারে জমজমাট৷ সোনাক্ষি তো বটেই, তার পরিবারের লোকজন যারা এসেছিলেন, এতো বড় পার্টি যে হতে চলেছে তা তারাও কল্পনা করতে পারেননি৷ সালমানকে যারা চেনেন তারা অবশ্য অবাক হননি, সালমান তো এমনই সারপ্রাইজ দিতে ভালোবাসেন ভালোবাসার মানুষদের!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ