1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে লাইসেন্স নেই-নম্বরপ্লেটেও কারসাজি, অটোরিকশায় নাজেহাল রাজশাহী রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই সরকারি দরপত্রে কম অভিজ্ঞতা ও মূলধনেও অংশ নেওয়া যাবে নতুন রেকর্ড দেশের জ্বালানি তেলের দামে দেশের সব ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা জারি পুরোনো জাহাজ আমদানিতে কড়াকড়ি, শঙ্কায় শিপিং খাত ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ এআইকে ‘দিতে চায়’ অ্যানথ্রপিক

‘অপ্রাপ্ত বয়স্ক’ খুনিকে ফাঁসি দিল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ২০৬ Time View

bahadurrজোড়া খুনের দায়ে একজনকে ফাঁসি দিয়েছে পাকিস্তান। মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তি যখন অভিযুক্ত হন তখন তার বয়স ছিল ১৫ বছর।

এছাড়া স্বীকারোক্তি নেওয়ার সময় তার ওপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করছেন মানবাধিকার কর্মীরা।

আফতাব বাহাদুর কে আজ বুধবার লাহোরের একটি কারাগারে ফাঁসিতে ঝুলানো হয়।

১৯৯২ সালে খ্রিষ্টান ধর্মাবলম্বী ওই ব্যক্তিকে জোড়া খুনের দায়ে আইনের আওতায় আনা হয়। তখন তার বয়স ছিল ১৫ বছর।

অ্যাক্টিভিস্টরা এই ফাঁসির ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপ্রিভ এর পরিচালক মায়া ফোআ বলেছেন পাকিস্তানের বিচার ব্যবস্থার জন্য আজকের দিনটি সত্যই লজ্জার।

তিনি আরো বলেন “আদালত তার আইনজীবীদের কয়েকটি দিন সময় মঞ্জুর করেননি। সে সময়টা পেলে তার আইনজীবীরা তথ্য প্রমাণ হাজির করতে পারতো যার ফলে বাহাদুর দোষী নয় সেটা প্রমাণিত হতো।”

রিপ্রিভ বলছে মাত্র দুইজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্ত করা হয়। যদিও ওই দুই ব্যক্তি পরে তাদের বক্তব্য প্রত্যাহার করে এই বলে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল।-বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ