1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী-শিক্ষার্থীদের জন্য জর্ডানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা প্রতিরক্ষা-বাণিজ্য নিয়ে আলোচনা, বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত ফ্রান্স

রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পিটিয়ে খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৪৪ Time View

marder pরাজবাড়ী: জেলার পাংশায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পিটিয়ে খুন করেছে সস্ত্রাসীরা। তার নাম প্রিতিশ কুমার সরকার (৫৫)।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনো পুলিশ বা প্রিতিশের পরিবারের সদস্যরাও জানতে পারেনি।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি)আবু শামা মো. ইকবাল হায়াত জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হিসেবে প্রিতিশ কুমার পাংশা থানায় রাইটারের কাজ করতেন। কিন্তু সস্ত্রাসীদের ধারণা, প্রিতিশ কুমার সোর্স হিসেবে পুলিশকে তথ্য  দিতেন।

ওসি জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে প্রিতিশের পরিচিত কয়েকজন লোক তার বাড়ি গিয়ে তথ্য আছে বলে হোসেনডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কাছে তাকে ডেকে  নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা প্রিতিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তার ওপর ফেলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ