1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী-শিক্ষার্থীদের জন্য জর্ডানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা প্রতিরক্ষা-বাণিজ্য নিয়ে আলোচনা, বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত ফ্রান্স

সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১২০ Time View
court26সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বাড়িতে গিয়ে তদন্তের নামে ভয়ভীতি দেখানোর অভিযোগে খালেদ সাইফুল্লাহ (২২) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরীফি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
এর আগে রাত ৯টার দিকে সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের শ্যামনগর উপজেলাধীন লক্ষ্মীপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে বাজেট অধিবেশন চলায় এ সময় সংসদ সদস্য জগলুল হায়দার বাড়িতে ছিলেন না।
সাজাপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহর বাড়ি জেলার আশাশুনি উপজেলায়।
সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরীফি জানান, সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বাড়িতে গিয়ে খালেদ সাইফুল্লাহ নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। এ সময় তিনি বাড়ির নারীদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষে তদন্ত করতে সেখানে গিয়েছেন বলে জানান। পরে ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হওয়ায় ও তদন্তের নামে ভয়ভীতি দেখানোর দায়ে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ