1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে লাইসেন্স নেই-নম্বরপ্লেটেও কারসাজি, অটোরিকশায় নাজেহাল রাজশাহী রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই সরকারি দরপত্রে কম অভিজ্ঞতা ও মূলধনেও অংশ নেওয়া যাবে নতুন রেকর্ড দেশের জ্বালানি তেলের দামে দেশের সব ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা জারি পুরোনো জাহাজ আমদানিতে কড়াকড়ি, শঙ্কায় শিপিং খাত ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ এআইকে ‘দিতে চায়’ অ্যানথ্রপিক

ইরাকে বোমা হামলায় ১৮ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১০৬ Time View

iraq18ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশেপাশের এলাকায় পরপর কয়েকটি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

বুধবার ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী বাগদাদের ফিলিস্তিন সড়কে। এ হামলায় আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের ফাল্লুজায় স্থানীয় সরকার ভবনেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী শহর ও এর আশেপাশের এলাকায় সেনাসদস্যদের লক্ষ করেও কয়েকটি হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফাল্লুজায় হামলার ঘটনার দায় স্বীকার করেছে। তবে বাকি হামলাগুলোয় এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়নি।

এসব হামলার পেছনেও আইএস অথবা এর সহযোগী সংগঠনগুলোর হাত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ