1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী-শিক্ষার্থীদের জন্য জর্ডানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা প্রতিরক্ষা-বাণিজ্য নিয়ে আলোচনা, বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত ফ্রান্স

রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৩৮ Time View

rizvi19নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশের করা রিমান্ড আবেদনও গ্রহণ করা হয়নি।

তবে তদন্তকারী কর্মকর্তারা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের বুধবার উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বুধবার রিজভীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, রিজভীর আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাব সদস্যরা আটক করেন। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ