1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে লাইসেন্স নেই-নম্বরপ্লেটেও কারসাজি, অটোরিকশায় নাজেহাল রাজশাহী

বিমান নামিয়ে আনল একটা মৌমাছি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১১৩ Time View

booকোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো যান্ত্রিক গোলযোগ বা বোমাতঙ্কও নয়, শুধুমাত্র একটি মৌমাছি-ই জরুরি অবতরণ করতে বাধ্য করল বিমানকে! লন্ডনের সাদাম্পটনের বেনজির এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

কী হয়েছিল?

বিই ৩৮৪ বিমানটি সবে মাত্র সাদাম্পটন বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড়তে শুরু করেছে। বেশি দূর এগোতে না এগোতেই পাইলটকে জরুরি অবতরণের জন্য সঙ্কেত পাঠাতে হল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। যাত্রীরা তখন বুঝে উঠতে পারছিলেন না হঠাত্ পাইলটের জরুরি অবতরণের কেন প্রয়োজন হলো?

প্রথমে ভাবা হয়েছিল কোনো যান্ত্রিক গোলযোগ, সে কারণেই তড়িঘড়ি বিমানকে নামিয়ে আনেন পাইলট। বিমান নামামাত্রই ইঞ্জিনিয়াররা ছুটে আসেন মেরামতের জন্য। তন্ন তন্ন করে মাথার ঘাম পায়ে ফেলে বিমানের সব কিছু পরীক্ষা করে দেখলেন। কিন্তু না, সবই তো ঠিক আছে! জানিয়ে দিলেন ইঞ্জিনিয়াররা। তা হলে সমস্যাটা কোথায় সেটা বুঝে উঠতে সকলে যখন মরিয়া তখনই দেখা গেল বিমানের বাইরের যন্ত্রাংশে একটি কালো-হলুদ রঙের একটি মৌমাছি বাসা বেঁধেছে। আসল ‘কুচক্রী’ সেই-ই!

বিষয়টি যখন দিনের আলোর মতো পরিষ্কার তখন যাত্রীদের একাংশের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন একটা মৌমাছির কারণে বিমান অবতরণ! কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ যে বিমানটি নামিয়ে আনতে বাধ্য হয়েছেন সে কথাও জানানো হয় যাত্রীদের। সেই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ