1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

জয়ের জন্য খেলবে বাংলাদেশ: হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১২৪ Time View

haruthshingবাস্তবতা যাই হোক না কেন, চন্ডিকা হাথুরুসিংহে অতীতের মতোই বলে গেলেন, টেস্ট ম্যাচটা বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। অথচ একাদশ গঠনের সময় আটজন ব্যাটসম্যান দলে নিয়ে জয়ের সম্ভাবনা নষ্ট করার পেছনে বড় ভূমিকা তারই থাকে।  ফতুল্লার উইকেটটা পেসারদের জন্য সহায়ক হচ্ছেন না বলেই জানিয়েছেন বাংলাদেশ কোচ।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফতুল্লায় হাথুরুসিংহে ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমরা সবসময়ই জয়ের জন্য খেলি। তাই আমরা বলতে পারি না, আমরা ম্যাচটা ড্র করতে চাই। যে কোনো দলের বিরুদ্ধেই পরিকল্পনা পরিবর্তন হয় না। আমাদের পরিকল্পনাই হলো, ম্যাচটা জেতা।

প্রতিপক্ষ ভারতকে শক্তিশালী অ্যাখ্যা দিয়ে টাইগার কোচ বলেন, “ভারত একটা শক্তিশালী দল। আমরা টেস্ট ও ওয়ানডেতে অভিজ্ঞতায় তাদের পেছনে আছি। আমরা প্রতিদিন উন্নতি করছি, ভালো ক্রিকেট খেলছি। আমরা নিজেদের শক্তি দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবো।” বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রসঙ্গ টানতেই হাথুরুসিংহে বলেন, “যতটুকু আমি জানি, এখানে কোনো বিতর্ক নেই। দুদলই ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু তারা ম্যাচটা জিতেছে।”

বাংলাদেশের একাদশ নিয়েও মুখ খুলেননি হাথুরুসিংহে। উইকেট নিয়েও দ্বিধায় আছেন বাংলাদেশ কোচ। এমন উইকেট নাকি তিনি আগে দেখেননি। তিনি বলেন, “পিচটা বোঝা কঠিন কারণ আমি এ ধরনের উইকেট আগে দেখিনি। আমাদের রোদটাও মাথায় রাখতে হবে। আমি আপনাদের এটা বলতে পারি, উইকেটটা পেস সহায়ক হচ্ছে না।”

বলা হচ্ছে ফতুল্লার উইকেট স্পিন বান্ধব ও রানের স্বর্গ হবে। কিন্তু হাথুরুসিংহে বললেন, এখানে ঘাসও আছে। তিনি বলেন, “উইকেটে অনেক ঘাস আছে। আমি জানি না, এটা কেমন আচরণ করবে। আমি কখনো এমন উইকেট দেখিনি। হয়তো আপনি অনেক ঘাস দেখবেন উইকেটে, না হয় কোনো ঘাষ থাকবে না। এটা অস্বাভাবিক।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ