1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে লাইসেন্স নেই-নম্বরপ্লেটেও কারসাজি, অটোরিকশায় নাজেহাল রাজশাহী

পোকামাকড়ের জন্য ‘স্মৃতিসৌধ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১২৫ Time View

pokamakor sজাপানে মানুষের হাতে অকালমৃত্যুর শিকার হওয়া পোকামাকড়ের জন্য একটি নতুন স্মৃতিসৌধে স্থাপন করা হয়েছে।

স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি – এবং তার চার দিকে রয়েছে তারের জালের বেষ্টনী।

টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই মনুমেন্টটি স্থাপিত হয়েছে।

এই অভিনব ভাবনটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরোর মাথায়। তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ-প্রেমী।

তার আশা, তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্যে দিয়ে শান্তি পাবে।

গত বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন অতিথির সমাগম হয়। অনুষ্ঠানে একজন বৌদ্ধ পুরোহিত ধর্মীয় শ্লোক পাঠ করেন।

এধরণের স্মৃতিসৌধের কথা সচরাচর শোনা যায় না ঠিকই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিটি অব এন্টারপ্রাইজে একই ধরণের একটি স্মৃতিস্তম্ভ আছে।

তাতে দেখা যায়, একজন মহিলা একটি অতিকায় পতঙ্গ দু হাতে তুলে ধরে আছেন। শহরটির ওয়েবসাইটে দাবি করা হয় এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র মনুমেন্ট – যার বিষয় ক্ষেতের ফসল খায় এমন পোকামাকড়।

মনে হচ্ছে, জাপানের সৌধটি হবার পর এটি আর ‘একমাত্র’ থাকবে না।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ